কবি সুরাইয়া আলমগীর আনারকলি’র কবিতার অনুবাদ

by protibimbo
0 মন্তব্য 2 বার পড়া হয়েছে

Let the Rain Pour
Suraiya Alamgir Anarkali

Come, my beloved, upon this parched and fevered earth,
Come as the rain of monsoon,
To brush this earth with the gentle touch of cool and peaceful bliss.

Come bearing pure and boundless joy,
Spreading the sweet fragrance of jasmine in its pristine white bloom.
Come as the kadam flower of Asharh,
To adorn the beloved’s tresses with beauty.

Come as the moon in the sky
On some rain-washed night,
To play hide-and-seek with me,
And illuminate my heart
With the boundless beauty of moonlight.

Banner

Or else, come as a noble boatman;
I shall be your passenger upon your boat.
Bathing in the pouring rain,
Our little boat of love,
Carried by the breeze of our hearts,
Will sail away toward an unknown destination.

Translated by: Abul Khair

_____________________________________________________

বারিষ বরিষণে
সুরাইয়া আলমগীর আনারকলি

এসো প্রিয় এই উত্তপ্ত তৃষাতুর ধরার বুকে
এসো তুমি বরষার বারিধারা হয়ে
এ ধরায় শীতল শান্তির পরশ বুলাতে।

এসো তুমি নির্মল আনন্দ নিয়ে
বেলীর শুভ্রতায় সুবাসিত গন্ধ বিলিয়ে
এসো তুমি আষাঢ়ের কদম হয়ে
সৌন্দর্য বিলাতে প্রেয়সীর খোঁপায়।
এসো তুমি বৃষ্টিস্নাত কোন রাতের
আকাশের চাঁদ হয়ে লুকোচুরি খেলতে আমার সাথে।
জোৎস্নার অপার সৌন্দর্য্যে আমার হৃদয় আলোকিত করতে।
নয়তো এসো কোন সুজন মাঝি হয়ে
সওয়ারী হবো আমি তোমার নৌকায়
বারিষ বরিষনে অবগাহন করে ছুটবে
মোদের ভালোবাসার মন পবনের
নাও খানি অজানা গন্তব্যে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs