কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 12 বার পড়া হয়েছে

৭ সেপ্টেম্বর সোমবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের স্বনামধন্য প্রতিষ্ঠান ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের প্রানবন্ত উপস্থাপনায়
সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাস্টার আবু হানিফ।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, মোবাইল ফোনের অপব্যবহার রোধে নজরদারি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অভিযোগ বক্সের ব্যবহার, ইভ টিজিং প্রতিরোধে করণীয়, নির্বাচনী পরিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফর্ম পূরণ না করানো বিষয়ে আলোচনা, শতভাগ কৃতকার্য হলে এম.পি মহোদয় কর্তৃক ঘোষিত পুরুষ্কার, কৃতকার্য শিক্ষার্থীদের পুরুষ্কার ঘোষণা, গাইড শিক্ষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, অভিভাবকদের তদারকি ও পরামর্শ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs