কবিও গল্পকার তাহমিনা আক্তারের লেখা ২য় গ্রন্থ “ছুঁতে না পারা ভালোবাসা” মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা ২৯ আগস্ট শনিবার বিকালে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন: ঢাকা থেকে আগত কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, দৈনিক প্রতিবিম্ব সম্পাদক কবি আবুল খায়ের, অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান শাওন, নারী উদ্যোক্তা শাহিন সুলতানা।

নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিভাগের প্রধান হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষার্থী মোহাইমিনুল ও সামিয়ার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবল হায়দর চৌধুরী, প্রধান আলোচক ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফিরোজ উল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবদুল গফুর ভূইয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ রফিকুল ইসলাম, আজগরা স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, কবি অমৃত দত্ত, সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, রসিক কবি আবদুল কাইয়ূম, কবি শিপন হোসেন মানব, জাহাঙ্গীর আলম হাজারী, নাঙ্গলকোট সরকারি কলেজের শিক্ষক মীর সাহাব উদ্দিন, আলী আহমেদ, আঈন উদ্দিন, রিয়াজ মাহমুদ, সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস বার্তার নির্বাহী সম্পাদক আবু সাঈদ, দৈনিক প্রতিবিম্ব কুমিল্লা জেলা প্রতিনিধি আজিম উল্যাহ হানিফ, শিক্ষিকা শারমিন ভুইয়া, তামান্না ইসলাম, মেহজাবিন সুরাইয়া প্রমুখ।

