২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালত রোডের পূর্ব গেইট অভিপ্রায় মিলনায়তনে সমতটের কাগজের উদ্যােগে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমতটের কাগজ সম্পাদক ও প্রকাশক, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন দামালের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা-কবি-সৃজনশীল লেখক মামুন কবির চৌধুরী। এডভোকেট মোহাম্মদ জাফর আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি সেলিম মিয়াজী, কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লার সভাপতি রসিক কবি আবদুল কাইয়ুম, এডভোকেট আবদুল হান্নান, নবাব ফয়জুন্নেচ্ছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, কুমিল্লা কবি ফোরামের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক কবি এমদাদুল হক ইয়াসিন, সাংবাদিক রাজীব, অভিপ্রায় সভাপতি এডভোকেট ফারুক হোসেন, সাংবাদিক এহতেশামুল আরেফীন, এডভোকেট জাফর আলী, লেখক রাহুল তারণ পিন্টু, মাওলানা আবু সাঈদ নঈমী, দৈনিক প্রতিবিম্ব কুমিল্লা জেলা প্রতিনিধি কবি ও সাংবাদিক আজিম উল্যাহ হানিফ প্রমুখ।
কুমিল্লায় সমতটের কাগজের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:
34

