এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

by protibimbo
0 মন্তব্য 22 বার পড়া হয়েছে

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন| আজ ২৫ জুলাই শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়|

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ হোসেন| সভার শুরুতে গত ৩ বছরে মৃত্যুবরণকারী ৪ জন সদস্যের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়| এরা
হলেন – আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম|

সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটাজী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ,সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ|

নবনির্বাচিত কমিটির বাকী সদস্যরা- হলেন সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান, এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা,
জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, নির্বাহী সদস্য – বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির, লুৎফর রহমান শিকদার|

Banner

সাধারণ সভায় ৭ সদস্যের একটি উপষ্টো পরিষদ ও গঠন করা হয়| উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন-কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান
হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম|

আতিকুল ইসলাম
দপ্তর সম্পাদক

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs