25
রাজশাহী’র পরিচয় সংস্কৃতি সংসদ’র উদ্যোগে, আলোচনা ও লাল জুলাইয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত:
জুলাই বিপ্লবের চেতনাকে সাংস্কৃতিক ভিত্তি দানের মাধ্যমে জাতির ‘কালেকটিভ মেমোরি’ তৈরি করতে লেখক-শিক্ষক-বুদ্ধিজীবীদের ভূমিকা রাখতে হবে। প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, চিত্র রচনার মধ্য দিয়ে জুলাই বিপ্লব ও তার চৈতন্যকে চিরজাগরুক রাখতে হবে।
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত আলোচনা ও লাল জুলাইয়ের কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। গতকাল ( শনিবার) বিকেলে রাজশাহী মহানগরীর সাধারণ প্রন্থাগার মিলনায়তানে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী নাজিব ওয়াদুদ। প্রধান আতথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালযেরসাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।


কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন এবং কবি আবদুর রাজ্জাক রিপনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্য সমালোক খুরশীদ আলম বাবু, কবি ও সম্পাদক সায়ীদ আবুবকর, ড. কামাল মাহমুদ, মাতিউর রাহমান, কথাসাহিত্যিক মঈন শেখ প্রমুখ।
লাল জুলাইয়ের কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, জামাল দ্বীন সুমন, সোহেল করিম দিপু, অনু চৌধুরী, আমিনা খাতুন লাইলী, অভী মণ্ডল, সোহেল মাহবুব, মঈন শেখ, আবদুস শাকুর তুহিন, জোহরুল ইসলাম, শেখ তৈমুর আলম, ড. মতিউর রহমান, আবুল কালাম আজাদ, সানারুল ইসলাম বাহার, মুহাম্মদ আলী, সেলিম আল সাঈদ, সরদার মুক্তার আলী, ফারহানা শরমিন জেনী, ড. মঞ্জিলা শরীফ, রজব আলী, সুফিয়া ডেইজি, সোহেল রানা জীবন, তারেক আলী, মাহমুদ হোসেন, শেখ মুহাম্মদ আলমগীর, মামুন হোসাইন আলভী, নাজমুশ শাবাব, নয়ন শেখ, সামিন ইয়াসার মাহি, আহমাদ যুবায়ের, আবদুল আজিম, মাহমুদুর রহমান,
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ভূলুণ্ঠিত করার জন্য নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত স্বৈরাচার ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চলছে এ অবস্থায় জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

