দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে

by protibimbo
0 মন্তব্য 13 বার পড়া হয়েছে

পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে একটি ভিসা ব্যবহার করেই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন ভ্রমণকারীরা।

গালফ টুডের তথ্য অনুযায়ী, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই নতুন ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। প্রয়োজনে আরও ৯০ দিনের জন্য অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। তবে কোনো অবস্থাতেই এক বছরের মধ্যে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।

জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের যে কোনো দেশের নাগরিক এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে নির্ধারিত কিছু কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে।

Banner

ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তগুলোর মধ্যে রয়েছে সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ অবশিষ্ট থাকা পাসপোর্টের কপি।

এ ছাড়া আবেদনকারীকে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যেখানে ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের ব্যালেন্স রয়েছে। পাশাপাশি বৈধ স্বাস্থ্য বীমা (হেলথ ইন্স্যুরেন্স) এবং দেশে ফেরার কনফার্মড রাউন্ড-ট্রিপ বা রিটার্ন বিমান টিকিট জমা দেওয়াও বাধ্যতামূলক।

এসব শর্ত পূরণ করে আবেদনকারীরা এখন দীর্ঘমেয়াদে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের এই নতুন সুবিধা গ্রহণ করতে পারবেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs