রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক…

by protibimbo
0 মন্তব্য 19 বার পড়া হয়েছে

অবশেষে জল্পনা সত্যি করে রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) থেকে পদত্যাগ করলেন টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক দিন ধরে তার পদত্যাগের গুঞ্জন চলছিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিল্লিতে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। এ সময় তার কাছে নিজের পদত্যাপত্র জমা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাত্র তিন মাস আগে বিধানসভার উচ্চকক্ষের জন্য তাকে মনোনীত করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দলের অস্তিত্ব সংকটের মুহূর্তে পদত্যাগকারী এমপিদের তালিকায় নাম লেখালেন এই অভিনেত্রী। চলতি মাসে রাজ্যসভার তিন এমপি সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। গত ৬ এপ্রিল এমপি হিসেবে শপথ নিলেও সংসদের উচ্চকক্ষের কোনো কার্যক্রমে অংশ নেননি তিনি। অবশেষে রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন কোয়েল।

পদত্যাগপত্রে কোয়েল মল্লিক জানান, তিনি অবিলম্বে রাজ্যসভা থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘রাজ্যসভার সদস্য হিসেবে আমার কার্যকালে সকল প্রকার সাহায্য ও সহযোগিতার জন্য আমি মহামান্য উপ-চেয়ারম্যান এবং রাজ্যসভা সচিবালয়ের সকল কর্মকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তবে পদত্যাগের পরই গুঞ্জন আরও বাড়িয়েছেন এই অভিনেত্রী। পদত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল, যা তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে তীব্র জল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন না তো অভিনেত্রী।

প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিকের কন্যা কোয়েল মল্লিক টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। ২০১৩ সালে চলচ্চিত্র প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা, দুটি বিএফজেএ পুরস্কার এবং একটি আনন্দলোক পুরস্কারসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০২৩ সালে তৎকালীন তৃণমূল সরকারের পক্ষ থেকে তাকে মর্যাদাপূর্ণ ‘মহানায়ক’ সম্মানও দেওয়া হয়েছিল।

কোয়েল মল্লিকের এই পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের এমপির সংখ্যা কমে দাঁড়াল মাত্র ৯ জনে। বর্তমানে সংসদের উভয় কক্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় নজিরবিহীন দলত্যাগ ও বিদ্রোহের মুখে পড়েছে তৃণমূল। লোকসভায় দলটির ২৮ জন এমপিদের মধ্যে ২০ জনই দল ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ নামক একটি তুলনামূলক কম পরিচিত দলে যোগ দিয়েছেন।

তারা কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ জোটকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এই বিদ্রোহী এমপিরা ইতোমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করার আবেদনও জানিয়েছেন। অন্যদিকে, বিধানসভাতেও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে ৬০ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে দাবি করেছেন যে, তারাই আসলে ‘আসল তৃণমূল কংগ্রেস’।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs