বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমার) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

by protibimbo
0 মন্তব্য 166 বার পড়া হয়েছে

BOMA-বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
গত ৮ আগস্ট, শনিবার, বিকাল ৪টায় দেশের অনলাইন মিডিয়ার বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মুখর পরিবেশে পূর্বঘোষিত সূচি অনুযায়ী ঢাকার শান্তিনগরের সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে অবস্থিত ‘ট্রেজার আইল্যান্ড’-এর ৫ম তলায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন নিজস্ব কার্যালয়ে এই ষষ্ঠ দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন বোমার ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান। উক্ত সাধারণ সভা সঞ্চালনা করেন শাহাদাত স্বপন সাধারণ সম্পাদক ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা। এরপর ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ BOMA-এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান স্বাগত বক্তব্য প্রদান করেন। বলে বোমার সভাপতি তার বক্তব্যে, তিনি অনলাইন মিডিয়ার সম্ভবনা নিয়ে আশাপ্রকাশ করেছেন। নাসির উদ্দিন বুলবুল সংগঠনের পক্ষ থেকে ফেক নিউজ চেকিংয়ের উপর একটি কর্মশালা আয়োজনসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের কমিটি করার উদ্যোগ গ্রহণ করবেন। তাছাড়া তিনি আগামী বোমার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই পূর্ণাঙ্গ কমিটির কথা বলেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সারাদেশ থেকে বিভিন্ন অনলাইন মিডিয়া ও বার্তা সংস্থার প্রতিনিধি অনেক সদস্য অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, এই সংগঠনের প্রতিষ্ঠা লাভ করেছে প্রায় ১৫ বছর। আমাদের অনেক সাফল্যগাথা আছে। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহুমাত্রিক ট্রেনিং দরকার। অনলাইনের খরায় আমাদের ভূমিকা আরো জোরদার করতে হবে। সারাদেশে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করতে হবে। প্রতিটি জেলায় জেলায় কমিটি করতে হবে, প্রয়োজনে একটি টিম করে গাড়ি নিয়ে সারাদেশে চড়ে বেড়াবো।

আরও রাখেন প্রতিষ্ঠাকালীন সদস্য ড. রেজাউল করিম চৌধুরী, তিনি বলেন সর্বপ্রথম নিবন্ধন করতে হবে নতুবা বোমা করা যাবে না। আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের শপথ নিতে হবে এই বোমাকে আমরা নিবন্ধনের মাধ্যমে নতুন করে সুপ্রতিষ্ঠিত করবো। এর গতি বাড়াতে হলে জেলা ও মহানগর পর্যায়ে ইউনিট কমিটি গঠন করতে হবে, তারপর সংগঠনের সকল সদসদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে হবে।

Banner

বোমার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সংগঠনের প্রত্যেকটি অনলাইনকে নিবন্ধিণের আওতায় আনার গুরুত্ব আরো করেন। এরপর নিবন্ধিত অনলাইন গুলোকে সদস্য করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের দ্বি-বার্ষিক বোমার সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি কামাল হোসেন, নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম, সহ সভাপতি আবু সুফিয়ান রতন, সহ সভাপতি রাশেদুল হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ রশিদ অলক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, প্রকাশনা সম্পাদক রাশেদ বাবু, নির্বাহী সদস্য সুমাইয়া জামান প্রমুখ।

উক্ত সভায় কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মাহবুবল আলম কমল, খালেদ সাইফুল্লাহ, মাহফুজা খান, শামিম রেজা, শাহজাহান শোভন, সাইমুর রহমান, কবি ও প্রকাশক আবুল খায়ের, জাহাঙ্গীর সিকদার, মইন উদ্দিন, মেহেদি হাসান, মজিবর রহমান।

সভায় বিগত ষষ্ঠ বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৩-জুন, ২০২৫) বাজেট ও কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করেন বোমার সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।
সবশেষে ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ BOMA-এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় সান্ধ্য ভোজ ও গ্রুপ ছবির মধ্যে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবেন সভাপতি।

সভার মূল বিবরণী ও সিদ্ধান্তসমূহ:
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা: ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন, অপসাংবাদিকতা রোধ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধিকার ও কল্যাণ: দেশের প্রত্যন্ত অঞ্চলের অনলাইন সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিক নির্যাতন রোধ ও তাদের সুরক্ষায় নতুন কর্মপন্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
নেতৃত্ব ও কার্যনির্বাহী কমিটি: সংগঠনের বর্তমান সভাপতি শরিফুল ইসলাম খান-এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা চূড়ান্ত করা হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs