সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম হামিদ দৈনিক প্রতিবিম্ব পরিবারে বিশেষ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন ।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, গণমাধ্যম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছেন। সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ে অনুসন্ধান এবং সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন তৈরিতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
দৈনিক প্রতিবিম্ব কর্তৃপক্ষ বিশ্বাস করে, তার অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব পত্রিকার সংবাদ পরিবেশনকে আরও সমৃদ্ধ করবে এবং পাঠকদের কাছে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো. জহিরুল ইসলাম হামিদকে দৈনিক প্রতিবিম্ব পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো যাচ্ছে। তার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
— সম্পাদক
দৈনিক প্রতিবিম্ব

