কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মোৎসব পালিত

মনিরুজ্জামান রোহান, ঢাকা

by protibimbo
0 মন্তব্য 424 বার পড়া হয়েছে

কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মোৎসব পালিত

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক প্রেম, প্রতিবাদ ও মানবিকতার কবি রেজাউদ্দিন স্টালিন-এর ৬৪তম জন্মদিন ২২ নভেম্বর, শনিবার, ২০২৫ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে পালিত হয়। এ উপলক্ষে ‘জাতীয় কবিতা পরিষদ’ এর পক্ষ থেকে বিশেষভাবে আয়োজিত হয় তাঁর জন্মোৎসব।

বিশিষ্ট সংগীতশিল্পী খুরশীদ আলম ও মনীর চৌধুরীর গানের মাধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। পরবর্তীতে জাতীয় কবিতা পরিষদের সভাপতির নেতৃত্বে কবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। কবির জীবনের কাব্যযাত্রা, প্রেম ও প্রতিবাদের বর্ণিল অধ্যায়কে স্মরণ ও উদ্‌যাপনের এই উৎসবে অনেকের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেয়।

জন্মজয়ন্তীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–কবি মতিন বৈরাগী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনসহ দেশবরেণ্য কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি, কবি মোহন রায়হান। কবি পরিচিতি পাঠ করেন-কবি মনিরুজ্জামান রোহান।

Banner

কবি মোহন রায়হান তাঁর সূচনা বক্তব্যে বলেন, কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশের মানুষের হৃদয়ে ফুটে থাকা পদ্মকুসুম। রেজাউদ্দিন স্টালিন আদর্শের সাথে আপোসহীন। তার কবিতা একই সাথে নান্দনিক ও বোধাশ্রয়ী।” কবি রেজাউদ্দিন স্টালিনকে জন্মদিনে নিবেদিত সলিমুল্লাহ খান রচিত কবিতা পাঠ করেও শোনান কবি মোহন রায়হান।
কবি মতিন বৈরাগী বলেন- যিনি ভালোবাসেন মানুষকে, দেশকে, দেশের সব মানুষকে। প্রেম, প্রতিবাদ, কৃষক-শ্রমিকের কথা, জন্মভূমির কথা যার কবিতায় উঠে এসেছে।” আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন-আমাদের শিল্প সাহিত্যে কবিতা জেনেভা ক্যাম্পের মত অবস্থায় আছে। তাই কবিদের বাঁচাতে রাজনৈতিক শক্তি ও সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এসব ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি এবং পর্যাপ্ত বাজেট দিতে হবে।” কবি রেজাউদ্দিন স্টালিন তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন–আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই ও মানুষের জন্য লিখতে চাই।”

কবিকে নিয়ে স্মৃতিচারণমূলক কথা ও কবিতায় শুভেচ্ছা জানান- শিল্পী দীন বন্ধু দাস, আসাদুল করিম শাহিন, কবি এবিএম সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি লিলি হক, কবি নূরুন্নবী সোহেল, কবি জাকির আবু জাফর, কবি জামসেদ ওয়াজেদ, কবি শাহীন চৌধুরী, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি শওকত মাহবুব, কবি ইউসুফ রেজা, কবি রোকন জোহুর, কবি কামার ফরিদ, কবি আসাদ কাজল, কবি নিপু মল্লিক, দেওয়ান শামসুর রকিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, কবি আফিয়া রুবি, কবি রোকসানা রহমান, ড. তৌহিদ আওয়াল, কবি রাসেল আহমেদ, কবি রিপন সান, কবি আবিদ আজমসহ অন্যান্য বক্তাগণ।

অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করেন টিটো মুনশী, ফারহানা তৃণা, শাহিনুর মমু, ফারজানা এ্যালি প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন কবি পত্নী ওয়াহিদা আক্তার, লালনকণ্যা বিউটি, মনিরুল ইসলাম মনির, কাজল আরিফ, শ্যামল কুমার মণ্ডল প্রমুখ। প্রচুর দর্শকশ্রোতার সমাগম ঘটে। অত্যন্ত জাকজমকপূর্নভাবে কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কবির জন্মদিন হয়ে উঠে এক আনন্দঘন মুহুর্ত।

কবিকে ফুলেল শুভেচ্ছা জানান- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় নারী সাহিত্য পরিষদ, কাব্য কুহক পরিষদ, গণসংস্কৃতি পরিষদ, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিকল্প ভাবনা, চারুকলা সংগীত একাডেমি, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, সতীর্থ স্বজন, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ মিউজিশিয়ান ফেডারেশন, মেঘদূত প্রকাশনী, কবি পত্নী ওয়াহিদা আক্তার, কন্যা ও পরিবারের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি মনিরুজ্জামান রোহান।
________
বার্তা প্রেরক-
মনিরুজ্জামান রোহান
প্রচার সম্পাদক
জাতীয় কবিতা পরিষদ

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs