গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, জনসেবা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

