গাজীপুরের গাছা এলাকায় একটি মসজিদে জাল টাকা দান করে প্রতারণার মাধ্যমে নগদ অর্থ ফেরত নেওয়ার অভিযোগে হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়া মসজিদে ৫০০ টাকার দুটি জাল নোট দান করেন। পরে তিনি বিভিন্ন কৌশলে মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে ৮০০ টাকা ফেরত নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, অভিযুক্তের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
পুলিশের পরামর্শ: জাল নোট সংক্রান্ত যেকোনো সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

