ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

যেকোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের

আলোচনা ব্যর্থ হলে অবন্ধুসুলভ বা কঠোর পন্থায় হলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ইরান এ দাবিকে অগ্রহণযোগ্য বা ‘নন-স্টার্টার’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘সবকিছুতে রাজি’ হয়েছে। এর মধ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, এ কাজে মার্কিন স্থল সেনাদের (বুটস অন দ্য গ্রাউন্ড) প্রয়োজন হবে কি না। জবাবে তিনি বলেন, ‘না, কোনো সেনার প্রয়োজন হবে না। আমরা তাদের সঙ্গে গিয়ে এটি নিয়ে আসব। ততক্ষণে আমাদের মধ্যে একটি চুক্তি হয়ে যাবে, আর চুক্তি থাকলে তো লড়াইয়ের প্রয়োজন নেই।’

পরে অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভাতেও ট্রাম্প এ দাবির পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্র সব পারমাণবিক “ধুলো” (নিউক্লিয়ার ডাস্ট) নিয়ে নেবে। আপনারা জানেন পারমাণবিক ধুলো কী? আমাদের বি-২ বোমারু বিমানগুলো যে সাদা গুঁড়ো তৈরি করেছিল, সেটাই ওটা। আমরা যেকোনোভাবেই হোক এটা নিতাম, তবে ওভাবে (হামলার মাধ্যমে) নেওয়াটা একটু বেশি বিপজ্জনক।’

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs