আশুলিয়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, প্রতিবন্ধী কার্ডে মিলল পরিচয়

মো. জহিরুল ইসলাম হামিদ, বিশেষ প্রতিবেদক:

by protibimbo
0 মন্তব্য 33 বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় ঢাকা হাইওয়ের পাশে এক্সপ্রেস এলাকার কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের সঙ্গে থাকা একটি প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম মো. সুজন হাওলাদার। তিনি পেশায় একজন অটোরিকশাচালক বলে জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা হাইওয়ের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে থাকা পুলিশ ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায় গুরুতর আঘাতের চিহ্নও দেখা গেছে। মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুপুর ২টা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিল। আশুলিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে সিআইডি ও ডিবির সদস্যদের আসার কথা রয়েছে। তাদের প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহটি সেখান থেকে উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Banner

তবে মো. সুজন হাওলাদারের মৃত্যু কীভাবে হয়েছে, কিংবা এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs