বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর দিন সামান্য ভিন্ন হলেও, এ বছর রমজান মাস ২৯ দিনের হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী রমজানের শেষ দিন ১৯ মার্চ হতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ২০ মার্চ।
তিনি বলেন, নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে জন্ম নেবে, কিন্তু ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত হওয়ায় খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হিসেবে পালিত হবে।
আল জারওয়ান আরও উল্লেখ করেন, রমজানের শুরুতে কিছু দেশে মতপার্থক্য থাকলেও মাসের শেষ দিকে তা থাকবে না।

