আকবর আলী। ৭০ ছাড়িয়ে গেছে বয়স। নিজে হাঁটতে পারেন না বহুদিন। পরিবারের সদস্যদের সহায়তায় হুইলচেয়ারে চলাচল করতে হয় তাকে। তবুও ভোটাধিকার প্রয়োগে থেমে থাকেননি।
এদিন সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের বদরুন্নেসা আইডিয়াল স্কুল এন্ড কলেজে তাকে ভোট দিতে দেখা যায়।
তিনি বলেন, বহুদিন পর নিজের ভোট নিজে দিতে পারব, এই খুশিতে জীবনের শেষ বয়সে ভোট দিতে আসছি। আরেকজনের সহায়তায় এই ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর এরকম ভোট দিতে পারছি। ভোটের পরিবেশ খুব সুন্দর।

