376
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন
- ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া
- রাজধানীতে এনসিপির অফিসে গুলি!
- ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল
- রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান
- শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়া; আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত: আ স ম রব
- অধ্যাপক ইউনূসকে পাঁচ বছর প্রধানমন্ত্রী চান সারজিস, এনসিপির অবস্থান কী
সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।
পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

