শরীফ ওসমান হাদীর স্মরণে কবিতা: মোহাম্মদ হোসেন

by protibimbo
০ মন্তব্য ২৫৮ বার পড়া হয়েছে

শরীফ ওসমান হাদীর স্মরণে
মোহাম্মদ হোসেন

জীবন তোমার কাছে বড় নয়
আদর্শও বাংলাদেশ তোমার কাছে
জীবনের চেয়ে অনেক অনেক দামী
তুমি একজন খাঁটি দেশ প্রেমিক, সুসন্তান
বাংলা দেশের জন্য তোমার তাজা প্রাণ
হাসতে হাসতে করে দিলে অকাতরে গান।

তুমিও তোমার দেশ হলো স্বমহিমায় মহান
বুকের রক্ত দিয়ে লিখে গেলে– ইনকিলাব
জননী জন্ম ভূমি বাংলাদেশের সন্মান।
বীরেরা কোনদিন মরে না ইতিহাসে
বেঁচে থাকে ইতিহাস হয়ে ইতিহাসের বুকে।

তোমার বাংলাদেশ, তুমিই বাংলাদেশের
বেঁচে থাকবে তোমার অসামান্য অবদান
তুমি মরনি- হয়েছো ইতিহাস জয়ী মহিয়ান।
এক শরিফ ওসমান হাদীর রক্ত থেকে
রাত পোহালেই জন্ম নেবে লক্ষ লক্ষ হাদী।

Banner

তুমি হয়েছো শহীদ – তোমার তাজা প্রাণ
বাংলাদেশকে করে দিলে হাসতে হাসতে দান।
তুমি মহান। তুমি মহান। তুমি একফালি চান্দ
তুমি রবে হয়ে ইতিহাসে মৃত্যুহীন প্রাণ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs