চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

by protibimbo
০ মন্তব্য ৯৩ বার পড়া হয়েছে

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সম্প্রতি সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনার কারণে চট্টগ্রাম ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার খোলার বিষয়টি জানানো হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। তখন বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ভারতবিরোধী নানা স্লোগান দেন। পরে খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেন।

 

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs