জলের মেয়ে
মনিরুজ্জামান শাওন।
আয় না জলের মেয়ে
শরীরে শরীর ভাসাই একই রেখায়
শিখি পাবকপ্রেম স্ফুলিঙ্গ অবরুহ জলোচ্ছ্বাসে
এখানে নদীর জল কলকল
দুঃখকে ডেকে আনি ধ্রুপদী ভালোবেসে
আয় না জলের মেয়ে
দিগন্তে ওই নীলাম্বরীর ভাঁজ খুলে চেয়ে দেখি
খুব নিশিতে
তুমি আর আমি কতটা পেরিয়েছি কাঁটাতার
ভেসে জলকে ভালোবেসে
এখানে নদীর জল কলকল
অমরাবতী আঁচল শয্যাপাতে সাত তবক আসমানে
আয় না জলের মেয়ে
কৈশোরকালে যে ছাঁয়াতলে ছিল
জামাই-বউ, পুতুল পুতুল খেলা
জুলাভাতি আর পরাণে প্রাণের মেলা
সেই খেলা-ই তুলে এনে বাসন্তী পঞ্চমী রাতে
অধর চন্দ্রের মুখে
এখানে নদীর জল কলকল
তান্ত্রিক মায়া দুরাশা চোখে।
আয় না জলের মেয়ে
শস্যের ক্ষেতে শিশিরের জলে স্নান শেষে
নীল-সাদা ফুল গুজে দিই উথলি খোপায়
দ্বিধাকে ডুবাই ভাবুক জল জোছনার জলে
এখানে নদীর জল কলকল
লিলি ট্রটার পালক মেলে মৌনী চাঁদের দেশে।
আয় না জলের মেয়ে
মরুর দেশে জলকে ভালোবেসে।
তারিখ:২৮/১০/২০২৫ ইং
সকাল: ৯.৩৫

