এ বছর রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

by protibimbo
০ মন্তব্য ৮৬ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে।

এর অর্থ, আমরা রমজান মাস থেকে আর মাত্র ৩৫/৩৬ দিন দিন দূরে আছি।

ইসলামের অন্যতম পবিত্র রাত, লাইলাতুল কদর বা কদরের রাত, রমজানের শেষ ১০ দিনে ঘটে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটির দিন এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্যালেন্ডার অনুসারে, এটি ১৭ মার্চ মঙ্গলবার রাতে পড়বে বলে আশা করা হচ্ছে।

মুসলিমরা কদরের রাতে আল্লাহুর কাছে গুনহা মাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

Banner

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (সম্ভাব্য) বৃহস্পতিবার হতে পারে রমজান মাসের শেষ দিন।

পরদিন ২০ মার্চ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs