আমার সবুজ ফিরিয়ে দাও। কবিতা। মোঃ হাসান মাহমুদ (হাসান)

কবিতা

by protibimbo
0 মন্তব্য 779 বার পড়া হয়েছে

আমার সবুজ ফিরিয়ে দাও
– মোঃ হাসান মাহমুদ (হাসান)

আমি চাই না নাগরিক রাজপথ
আমার সবুজ ফিরিয়ে দাও
প্রয়োজন নেই সভ্যতার বিলাসিতা
আমার আকাশ মুক্ত করে দাও।

লাল-নীল ঝকঝকে বাতি নিভিয়ে ফেল
জোনাকিরা ফিরে আসুক
তোমার কৃত্রিম রঙে
প্রজাপতি আজ বিবর্ণ।

তোমার কংক্রিটের দেয়াল আর
রাস্তার পিচ সরিয়ে নাও
আমি প্রথম বর্ষার
জলে ভেজা মাটির গন্ধ নেব।

Banner

এখানে আবার জন্ম নেবে দুর্বা ঘাস,
ফিরে আসবে সবুজ, প্রজাপতির রং
আর সেই সাথে ফিরে আসুক
ঝিঁঝিঁ পোকার ঝাঁক।

এখানে অর্কিড, ক্যাকটাসের
কোনো প্রয়োজন নেই
এখানে ছিল হিজল-পলাশের বন
সেই তো ছিল ভালো।

কাকেদের চিৎকার থামিয়ে দাও
খুব বিরক্তিকর
আমি কোকিলের গান শুনতে চাই
ফিরে আসুক না নীলকণ্ঠ পাখিটা।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs