আধুনিক বউ। কবিতা। হাসনাইন রাব্বী

কবিতা

by protibimbo
০ মন্তব্য ৪১৮ বার পড়া হয়েছে

আধুনিক বউ
হাসনাইন রাব্বী

স্বামী আজ হয়ে গেছে
সাথে থাকা লোক
সব যেন চুক্তি
আর কিছু ভোগ

সব কাজে ভাগ কষা
ছাড় দেয়া কম
বেশি কিছু চাইলে যেন
আটকে যায় দম
খাবার পাতে তুলে দেননা
আজ স্ত্রী আর
কিছু কথা বলতে গেলে
মুখ করেন ভার

সোহাগ আদর এসব যেন
আজ পুরোনো রীতি
লেনদেনেই বাড়ায় সবি
বাড়ায় যত প্রীতি

Banner

বউ যদি করে চাকুরী
কিংবা কোন কর্ম
সংসার হয় ভুতুরে
তিনি হয় বর্ম

তবু তারা দুজনেই
থাকেন একসঙ্গে
তালাক নাকি হয় কিছু
আমাদেরই বঙ্গে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs