অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়ার ৫৫% মওকুফের সিদ্ধান্ত

অমর একুশে বইমেলা ২০২৬

by protibimbo
০ মন্তব্য ১১৮ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়ার ৫৫% মওকুফের সিদ্ধান্ত
আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন সম্পর্কে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা ১০ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকেল ৩:০০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী প্রকাশকবৃন্দ প্রকাশনা-শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের নিকট বিভিন্ন দাবি পেশ করেন। উপদেষ্টা মহোদয় গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান।
সভায় উপদেষ্টা মহোদয় আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫% মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন।
ইতোমধ্যে যেসকল প্রকাশক স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন তাদের জমাকৃত অতিরিক্ত টাকা বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যারা এখনো টাকা জমা দেননি, তারা নবনির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।
ড. মোঃ সেলিম রেজা
সদস্য-সচিব
অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs