৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনারের (ডিসি) দায়িত্ব রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এই রদবদল আনা হয়।
শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করবেন। আর ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমান ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

