বাংলা একাডেমি-নজরুল পুরস্কার ২০২৬ ঘোষণা
বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত
নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা-কে নজরুল পুরস্কার ২০২৬-এ ভূষিত করেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩/২৩শে মে ২০২৬ শনিবার বিকেল ৩:০০টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে নজরুল পুরস্কার ২০২৬ প্রদান করা হবে।

