আজ জন্মদিন তোমার: কবিতা। ফারহানা আহাসান

by protibimbo
০ মন্তব্য ২৯৭ বার পড়া হয়েছে

আজ জন্মদিন তোমার
– ফারহানা আহাসান
(বাবার জন্ম দিনে বাবাকে নিবেদিত মেয়ের কবিতা)

আজ তোমার জন্মদিন
মনে আছে?
কথা ছিল তুমি দেশের বাড়ীতে গিয়ে রাজনীতিতে যোগ দিবে
মনেপরে?
রাজেন্দ্রপুরের যে রিসোর্টটা আছে
আমি তুমি প্লান করলাম
মাকে নিয়ে ঘুরতে যাবে তুমি
সেদিন চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেছিলে
ভুলে গেছ?
একটা ঘর ভর্তি বই সাজাবে
বলেছিলে একদিন
মনে কি পরে?
তোমার একটা রেস্ট্ররেন্ট দেবার ইচ্ছা ছিল
সেটাও কি ভুলে গিয়েছো?
তোমার শরীরে শত্রুর আক্রমণ করেছে ক্যান্সার
যে পরিক্ষার মাধ্যমে জানা যায়
তাই করতে নিয়ে গেলাম
আমাদের কথায় রাজি হলে ঠিকই
কিন্তু ডাক্তারকে অনেক বকলে
এই পরিক্ষার প্রয়োজন নেই
আমি ভালো আছি।
পরিক্ষা চলছে তোমার
আমি কাচের ওপাশ থেকে দেখছি
তুমি অপ্রস্তুত হয়ে পরেছ
হঠাৎ আমায় দেখে
তুমি হেসে ইশারায় আমায় সাহস দিলে
খুব সাভাবিক ভাবে।
সেদিনও আমায় ভাঙ্গতে দাওনি।
প্রতিটি দিন গিয়েছি তোমায় নিয়ে থেরাপি দিতে
হাজারো গল্প হতো আমাদের
হসপিটালের এক কাপ চা আর আমি কফি নিয়ে কিছুক্ষণ বসে
তারপর বাড়ী ফেরা হত
তোমাকে বাসায় নামিয়ে রেখে
আমার সংসারে ফিরে যেতে হত
যা আমার কখনই ইচ্ছে করতোনা
শুধু তোমার আশেপাশে থাকার ব্যাকুলতা

ক্যান্সারের যখন শেষ অধ্যায় চলছে
তোমার সাস্থ্যটা ভেঙ্গে শুকনো কাঠির মত হয়েগিয়েছিল
আগে যেমন নীল জিন্স আর লাল মেহরুন সার্ট দিয়ে পরে ঘুরে বেরাতে
দেখতে নায়ক নায়ক লাগতো
একদিন যখন ডাক্তারের কাছে যাবারকালে
আয়নার দিকে তাকিয়ে বললে
মারে এই পায়জামা পরতে ভালো লাগেনা আমার
এবার আরেকটু স্বাস্থ্যটা ভালো হলে
একটা প্যান্ট বানাবো।।।
আমি বলেছিলাম
আব্বু তোমাকে এবার আমি সুট বানিয়ে দেব
তুমি না করে দিলে।
যেদিন তিনতলা বেয়ে উঠতে
কষ্ট হচ্চিল
তুমি আমার কঁধে হাত রেখে উঠতে চাইলেনা
পারবো আমি বলে দুটো শিড়ী বেয়ে
আর পারোনি।
আমার কাঁধে হাত দিয়ে উঠলে
আর বললে ব্যাথা পাবি, আমার অনেক ওজন
আমি বললাম মেয়ে বলে ভেবোনা
আমার শক্তি নেই
আমার অনেক শক্তি।
সেদিনটার কামনা কখনই করিনি
যে কাঁধে কোলে আমি চরে বসেছি
আজ সেই কঁধের ভর আমার কাঁধে
জানো আমারনা একটুও ব্যাথা লাগেনেই।

সেদিন শুক্রবার বার ছিল
তোমায় আইসিওতে একা রেখে আসলাম
এর আগে একবার আমায় জিজ্ঞেস করেছিলে
কোথাও নিচ্ছো আমায়
আমি বলেছিলাম
তোমার অক্সজেন প্রয়োজন
তাই আইসিওতে নেই
ঠিকআছে বলে আবার ঘুমিয়ে গেলে
তোমায় আইসিওতে রেখে এসে
অঝরে কেঁদেছি
পাঁচদিন ছিলে আইসিওতে
তারপর আর এলেনা
সব জমে থাকা স্বপ্নগুলোকে এক ধাক্কায় ফেলে
চলে গেলে
আমায় এই পৃথীবিতে রেখে
তোমার প্রতিটি ক্ষণে
আমি তোমার পাশে ছিলাম
তবু তোমায় শেষ কাঁধে নিতে পারিনি
পারিনি দু মুঠো মাটি নিয়ে নামতে।
যেখানে আছো ভালো থেকো।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs