377
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।
পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।
আরও পড়ুন
- হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক
- তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
- হাদি ফিরবে, যদি না ফেরে—তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা
- যে রিকশাওয়ালা নাফিজের মরদেহ টানলেন, তার অবদান কীভাবে মাপবেন, প্রশ্ন উমামার
- টিউলিপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

