জার্মান প্রবাসি বিশিষ্ট ব্যবসায়ি ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা পরিচালক নেচার উদ্দিন ভুঁইয়ার বড় মেয়ে নাফিসা তাবাসসুম ফ্রিমা জার্মানিতে একটি কম্পিটিশনে অভাবনীয় সাফল্যঅর্জন করে গ্রিনিচ বুকে নাম লিখতে সক্ষম হয়। এজন্য আরো বড় সাফল্য কামনায় সেনবাগ প্রবাসি কল্যণ সংস্থার উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। পরিবারের সদস্য ছাড়াও সেনবাগের সর্বস্তরের সাংবাদিক ও প্রবাসি কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মত বিনিময় ও দোয়া শেষে সেনবাগ ভোজনবিলাসে সবাই প্রীতিভোজ, ডিনারে অংশগ্রহণ করেন। মোনাজাতে সেনবাগের সকল প্রবাসির জন্য দোয়া করা হয়।
উক্ত সভায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক বীর মুক্তি যোদ্ধা সেনবাগ প্রবাসি কল্যাণ সংস্থার আহবায়ক আব্দুল আজিম চৌধুরী, লাঙলকোট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মজিবুর রহমান, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাঃসম্পাদক ও প্রবাসি কল্যান সংস্থার ডিরেক্টর আলা উদ্দিন আলো সঞ্চালনায় সাংবাদিক ও প্রবাসী কল্যাণ সংস্থার ডিরেক্টর আমির হোসেন লিটন, প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম ডিরেক্টর সাংবাদিক হারুন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রবি, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক রফিকুল ইসলাম, শহিদুল্লাহ মিন্টু সাংবাদিক মনোয়ারুল হক উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে জসিম উদ্দিন ভূঁইয়া, নিজাম উদ্দিন ভুঁইয়া ও আব্দুর রহমান ভেন্ডার
সেনবাগের কৃতি সন্তান নাফিসা তাবাসসুম ফ্রিমার নাম গ্রিনিচ বুকে
9

