কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 28 বার পড়া হয়েছে

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির আয়োজনে মতবিনিময় সভা শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নূরজাহান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম,উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল আউয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,দপ্তর সম্পাদক মোঃ শাহিন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত কামাল শাকিল, তথ্য গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাফায়েত হোসেন মারুফ, নির্বাহী সদস্য মোঃ খন্দকার হুমায়ুন কবির, মোঃ রকিবুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুল জলিল মজুমদার, মোঃ জসীমউদ্দীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোঃ বাবর হোসেন বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীল,শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।”

সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার বলেন, “সংগঠনের অগ্রগতির জন্য সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত কার্যক্রম ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে সোসাইটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”

সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি কবি মোঃ আব্দুল আউয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শাহিন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত কামাল শাকিল, তথ্য গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শাফায়েত হোসেন মারুফ, নির্বাহী সদস্য মোঃ খন্দকার হুমায়ুন কবির, মোঃ রকিবুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুল জলিল মজুমদার ও মোঃ জসীম উদ্দীন প্রমুখ।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs