ইসির সাথে জামায়াতের বৈঠক রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তিকে অতিরিক্ত সচিব নিয়োগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে

মো. জহিরুল ইসলাম হামিদ, বিশেষ প্রতিবেদক:

by protibimbo
0 মন্তব্য 54 বার পড়া হয়েছে

নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দিলে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন-সংশ্লিষ্ট সব পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের ৩১৪ নম্বর সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে নির্বাচন ব্যবস্থার প্রতিটি স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে অতিরিক্ত সচিবসহ নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। তাই এ ধরনের নিয়োগ বাতিলের দাবি জানান তিনি।

Banner

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের পদধারী নেতাদের অংশগ্রহণের সুযোগ বাতিলের বিষয়েও নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ৯ দফা সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বাতিলের বিরোধিতায় দলের অবস্থানের কথাও তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিভিন্ন প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs