রাকা জান্নাতী, সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস এওয়ার্ড-এ ভূষিত

বিনোদন প্রতিবেদক:

by protibimbo
০ মন্তব্য ১৫ বার পড়া হয়েছে

পূণ‍্যরিভ (এ ডিজিটাল এন্টারটেইনমেন্ট স্টুডিও)-এর ফাউন্ডার এন্ড সিইও, রাকা জান্নাতী, সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস এওয়ার্ড লাভ করেন।

রাকা জান্নাতি বর্তমানে বাংলাদেশের একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান পূর্নরিভ (PunnahRivv) এর মালিক ও প্রযোজক হিসেবে কর্মরত আছেন। তিনি মিডিয়া ও বিনোদন শিল্পে একজন উদীয়মান ও সক্রিয় প্রযোজক হিসেবে কাজ করে যাচ্ছেন।

তার কর্মজীবনের শুরু হয় কর্পোরেট সেক্টরে। প্রথমদিকে তিনি একটি এয়ারলাইন্স কোম্পানিতে চাকরির মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেন, যেখানে তিনি সিটিসেল (Citycell) এবং বাংলাদেশ ইনফো–এর মতো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পরে তিনি মিডিয়া ও চলচ্চিত্র প্রযোজনার দিকে মনোনিবেশ করেন এবং প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পূর্নরিভ। এই প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে দুটি চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেছে, যেগুলো শিগগিরই বাণিজ্যিকভাবে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Banner

পারিবারিকভাবে, রাকা জান্নাতি একজন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে আগত। তার মা বাংলাদেশের ৮০–৯০ দশকের সুপরিচিত ও গুণী অভিনেত্রী দিলারা ইয়াসমিন, যিনি প্রায় ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই সাংস্কৃতিক পরিবেশেই তার শিল্প ও চলচ্চিত্রের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণার বিকাশ ঘটে।

বর্তমানে রাকা জান্নাতি চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে নতুন গল্প, সামাজিক বিষয়বস্তু এবং সৃজনশীল নির্মাণে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs