ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক-এর সংবাদ সম্মেলন…

মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী জেলা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

অধ্যাপক এম এ খালেক একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি একজন ধর্মভীরু মানুষ। তিনি মসজিদ মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জাড়িত। সাম্প্রতিক সময়ে সমালোচিত বিষয়টি একটি অনিচ্ছাকৃত স্লিপ অব ট্রাং। তাই তিনি নিজে ও সংবাদ সম্মেলনে দু:খ প্রকাশ করে বলে জানিয়েছেন।

প্রেস ব্রিফিং; উল্লেখ্য গত ৩১ মে ২০২৬ ইং Slip of the Tongue এর জন্য দুঃখ প্রকাশ (কথা বা বক্তব্য দেওয়ার সময় মনের অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে হওয়া একটি ভুল)

আমার বক্তব্যকে বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে উপস্থাপন প্রসঙ্গে

শনি ও রবিবার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে যে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে,যা ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে তার প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
গতকাল শনিবার (৩০ মে) দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে আমি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটি শব্দচয়ন গত ভুল (Slip of Tongue) করি। বিষয়টি উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই আমি মঞ্চে উপস্থিত সবার সামনে আমার বক্তব্যের ওই অংশকে ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করি এবং স্পষ্ট করি যে, আমার বক্তব্যের উদ্দেশ্য কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কাউকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে তুলনা করা নয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায় পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

Banner

এরপরও একটি অনিচ্ছাকৃত ভুলকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো এবং আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক। আমার বক্তব্যের উদ্দেশ্য কখনোই কোনো ব্যক্তিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে তুলনা করা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না।
জনাব আব্দুল আউয়াল মিন্টু আমাদের নেতা,আমাদের নবী নয়।আমাদের নবী একজন তিনি হলেন হযরত মোহাম্মদ (সাঃ)। ওনার সাথে কারো তুলনা হয় না।আমরা সবাই ওনার উম্মত।ওনার সুপারিশে আখেরাতে আমাদের নাজাতের ফয়সালা হবে।সুতরাং ওনাকে নিয়ে কোন ব্যক্তির সাথে তুলনা করা কোন মুসলমানের পক্ষে সম্ভব নয়।

আমি একজন মুসলমান হিসেবে মহানবী (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস পোষণ করি। আমার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের কোনো কর্মকাণ্ডেই ধর্মীয় মূল্যবোধের অবমাননার প্রশ্ন ওঠে না। বক্তব্যের একটি অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে আমাকে ধর্মীয়ভাবে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং নিন্দনীয়।

আমি বিশ্বাস করি, অনুষ্ঠানে উপস্থিত সবাই আমার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্য বুঝতে সক্ষম হয়েছেন। একটি অনিচ্ছাকৃত উচ্চারণকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবুও যদি আমার বক্তব্যের কারণে কোনো ধর্মপ্রাণ মানুষের মনে কষ্ট বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট বিবেচনায় নেওয়ার এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত উল্লেখ্য যে আমি গত ১৫ বছর যাবত লস্করহাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন।আমি ৩০ বছর যাবত একটি বেসরকারি ডিগ্রী কলেজের অধ্যাপনা করে আসছি।বিগত ৪০ বছর যাবত বিএনপির রাজনীতি তে যুক্ত রয়েছি। ফেনী জয়নাল হাজারী (পূর্বতন ফেনী পাবলিক কলেজ) কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করতেছি। ২০০৩-২০১৬ সাল পর্যন্ত ফেনী সদর উপজেলাধীন ১১ নং মোটবী ইউনিয়ন পরিষদের বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং সুনামের সহিত দায়িত্ব পালন করেছি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি । সুতরাং জীবনের বিভিন্ন পর্যায়ে শত শত বক্তব্য বিবৃতি দিয়েছি কোন কোন সময় ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল কেউ ভুলের উর্ধ্বে নয়। আমি আবারো আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ফেনীবাসী ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।
_
অধ্যাপক এম এ খালেক
প্রশাসক, ফেনী জেলা পরিষদ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফেনী জেলা বিএনপি।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs