কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত

by protibimbo
0 মন্তব্য 35 বার পড়া হয়েছে

বাংলাদেশ লেখক পরিষদের আয়োজনে ১৭ই জুলাই ২০২৬ তারিখ শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের কবি ও গবেষক মতিন বৈরাগী। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান।

অনুষ্ঠানটি উদ্বোধন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন বালাদেশ লেখক পরিষদের সভাপতি, বহুমাত্রিক লেখক ও কবি সৈয়দ মাজহারুল পারভেজ।

অনুষ্ঠানে কবি মনিরুজ্জামান রোহান রচিত “নক্ষত্রের আর্তচিৎকার” কাব্যগ্রন্থের ওপর কবিতাপাঠ ও বক্তব্য রাখেন-কবি আমিনুল ইসলাম, কবি এবিএম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, কবি সাহানা পারভীন লাভলী, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি জামসেদ ওয়াজেদ, কবি মনিরুজ্জামান পলাশ, অধ্যক্ষ মো. আলী চৌধুরী, সাংবাদিক ও লেখক হোসাইন সাজ্জাদ, কবি সালাহউদ্দিন খোকা, কবি, সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের, কবি শাহীন সুলতান, কবি আম্বীয়, কবি ফারুক হোসেন, কবি আহসান উল্লাহ, কবি ফয়সাল আহমেদ, কবি কবীর হুমায়ুন, কবি মির্জা আনোয়ার পারভেজ, কবি গোলাম কুদ্দুস চঞ্চল, কবি আফরোজা নীলা, কবি হিমেল ইসহাক প্রমুখ।

Banner

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের অর্থ সম্পাদক ও কবি ক্যামেলিয়া আহমেদ ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs