বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কার ২০২৫ ঘোষণ:

by protibimbo
০ মন্তব্য ১২৯ বার পড়া হয়েছে

বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কার ২০২৫ ঘোষণ:

বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। পুরস্কৃতজনদের বাংলা একাডেমির সাধারণ পরিষদের আসন্ন ৪৮তম বার্ষিক সভায় (২৭শে ডিসেম্বর, ২০২৫) আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন- অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন- খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান—চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।

Banner

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন- সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন- হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ—গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন- তারিক আনাম খান (অভিনয়, নাট্য—নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।
আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন— শিবব্রত বর্মন (অনুবাদ—সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।

হালীমা—শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন— সফিক ইসলাম গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) পুরস্কারের অর্থমূল্য : পঞ্চাশ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫—এ ভূষিত হয়েছেন—
(১) সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য : দুই লক্ষ টাকা।

(২) অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’—এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান।
পুরস্কারের অর্থমূল্য : এক লক্ষ টাকা।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs