ফের মা হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

by protibimbo
০ মন্তব্য ১১৯ বার পড়া হয়েছে

প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোবিজ অঙ্গনে যখন এ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্যময় মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

রহস্য রেখে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, এবং তিনি সেটাকে সম্মান করেন। সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs