কে কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভিসি....

by protibimbo
০ মন্তব্য ১২৭ বার পড়া হয়েছে

পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয়া হয়। 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তাকে সাময়িকভাবে এ পদে নিয়োগ দেয়া হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনাটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ।

Banner

এদিনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল (বিশ্ববিদ্যালয়) শাখার উপ-সচিব মোছা. রোখছানা বেগম।

এ ছাড়াও বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs