ডিজিএফআইয়ের নতুন ডিজি কে এই কায়সার রশিদ চৌধুরী?

by protibimbo
0 মন্তব্য 236 বার পড়া হয়েছে

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল এসেছে। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর নতুন মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন।

এই সেনা কর্মকর্তা ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন। দেশ-বিদেশে বিভিন্ন সামরিক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

এর মধ্যে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুইবার স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া, তিনি তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।

Banner

পেশাগত জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রামে তিনি আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর (বিএম) হিসেবে কর্মরত ছিলেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) তিন বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক (ডিরেক্টিং স্টাফ) এবং প্রধান প্রশিক্ষক (চিফ ইনস্ট্রাক্টর) হিসেবে দায়িত্ব পালন করেছেন কায়সার রশিদ চৌধুরী। স্কুল অব আর্টিলারিতেও তিনি তিন মেয়াদে প্রশিক্ষক হিসেবে ছিলেন।

ডিজিএফআইয়ের নয়া এই ডিজি আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন ভূমিকা। ২০১৯ সালে তিনি জাতিসংঘ সদর দফতরে যোগ দেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তার চেষ্টায় বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সম্মান অর্জন করে নিজেদের অবস্থান সুসংহত করে। তার পুরো কার্যকালেই বাংলাদেশ এই শীর্ষস্থান ধরে রাখে।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য ডেপ্লয়মেন্ট বা নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কায়সার রশিদ চৌধুরী।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs