কবি আসাদুজ্জামান খান মুকুল-এর কবিতা: জাগো রে নবীন

পদ্য সাহিত্য

by protibimbo
0 মন্তব্য 610 বার পড়া হয়েছে

জাগো রে নবীন
আসাদুজ্জামান খান মুকুল

ঈষাণ কোণায় কালো মেঘ যেন
ধরিছে ভয়াল সাজ,
সরিয়ে শঙ্কা বাজিয়ে ডঙ্কা
জাগো রে নবীন আজ!

কলুষিত এই বসুধা বক্ষে
দেখি অসুরের কায়া,
দুর্বিনীতের রাহুগ্রাসে আজ
ফেলিছে তমসা ছায়া!

রক্তপিয়াসু হায়েনার দল
হরণ করিয়া প্রাণ,
জুলুমের নীতি ঊর্ধ্বে তুলিয়া
কাড়িছে সুখের ঘ্রাণ!

Banner

ভীরুতায় আর বসে থাকিবার
নেই রে তরুণ দল,
গর্জন তোলো হাতিয়ার নিয়ে
ভাঙ্গো পীড়ক বল!

বজ্রকণ্ঠে আলোর মিছিল
তুলো রবে এক সাথ,
সাহসে ডিঙাও দূর্গম গিরি
ঘুচিতে অমার-রাত!

নান্দাইল, ময়মনসিংহ

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs