675
“মন ময়ুরী”
যুথী কাজী
৪ এপ্রিল ২০২৫
মন ময়ুরী আজ পেখম তুলেছে
শত জনমের সুখ পাখা মেলেছে,
পূবাল হাওয়া প্রেম উড়ায়
উদাস করে মন ভাসায়!
আমার ভাবনার আঙিনায়
আজ মাতাল হাওয়া বয়,
উত্তাল ঢেউের উচ্ছ্বাসে
প্রেমিক মন জোয়ারে ভাসে!
আহা কি সুন্দর!
আজকের এই প্রহর,
লজ্জায় লাজুক আবেগী মন
বুকের ভিতর এ কোন শ্রাবণ!
আরও পড়ুন
- কবি এম. আবু বকর সিদ্দিক-এর কবিতা: একুশ মানে
- প্রতিশ্রুতিশীল প্রকাশনা-সংস্থা ‘প্রতিবিম্ব প্রকাশ’
- অ্যাডভোকেট শিমুল পারভীন-এর কবিতা প্রতীক্ষার রেস্তোরাঁ
- মোস্তফা জামান আব্বাসী ও আসমা আব্বাসীর স্মরণে : স্মৃতিচারণ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
- সরকারি অনুদানে দেশের বিভিন্ন পাঠাগারে বিতরণের জন্য প্রতিবিম্ব প্রকাশের নির্বাচিত বইসমূহ:
- কবি ও কথাসাহিত্যিক আমিনুল ইসলামের মুক্তগদ্য: সাধারণ বাংলার মাথার মুকুট শেরে বাংলা ফজলুল হক

