২০২৬ সালের পর প্রথম বিদেশ সফরে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে বেছে নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত মে মাসে বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এবার দুই দিনের সফরে পিয়ংইয়ং পৌঁছালেন এই বর্ষীয়ান নেতা।
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দেশটির অর্থনৈতিক অগ্রগতিকে উৎসাহিত করতে আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং। আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বেইজিং। এ ছাড়া এ সফর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের পরবর্তী বৈঠকের পথ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার মোট বাণিজ্যের প্রায় ৯৫ শতাংশই বেইজিংয়ের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে দেশটির। ইউক্রেন যুদ্ধে সেনা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের বিনিময়ে পিয়ংইয়ংয়ে ১৪৪ কোটি ডলার পরিশোধ করেছে মস্কো। তাই বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক বাড়ায় কিছুটা উদ্বিগ্ন চীন এবার সম্পর্ক জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক কর্মসূচির মধ্যে শি জিনপিংয়ের এই সফর কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণে এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
- আজকে কানাডা প্রবাসী চলচিত্র পরিচালক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম মিন্টু-এর জন্মদিন।
- ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা
- ভারতের হাই কমিশনারকে তলব…
- ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালেন পররাষ্ট্রসচিব
- প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি/পশ্চিমবঙ্গে
- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
- জাতিসংঘের অস্তিত্ব নিয়েই নতুন করে ভাববার সময় এসেছে
- না ফেরার দেশে নির্বাসিত কবি দাউদ হায়দার
- ইরানের কোন স্থাপনায় পরবর্তী হামলা, প্রকাশ করলেন ট্রাম্প…
- হাসিনার পতন ঘটছে জানা ছিলো, ঠেকাতে পারিনি—জয়শঙ্করের স্বীকারোক্তি
- নেপাল হয়ে কানাডা-ইউরোপ যাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান

