তিন দেশে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ফিফার

বিশ্বকাপ ২০২৬

by protibimbo
০ মন্তব্য ১০ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষেও রাখা হয়েছে বিশেষ উদযাপন।

সাধারণত ম্যাচ শুরুর ঠিক আগে উদ্বোধনী অনুষ্ঠান হলেও এবার ফিফা ভিন্ন পথে হাঁটছে। দর্শকদের নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে মুখরিত করতেই প্রতিটি স্বাগতিক দেশের প্রথম ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে।

মেক্সিকো (১১ জুন)
আগামী ১১ জুন মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের আগে মঞ্চ মাতাবেন মেক্সিকান তারকা মানা, আলেহান্দ্রো ফারনান্দেজ ও বেলিন্ডা। তাদের সঙ্গে থাকছেন দক্ষিণ আফ্রিকান সেনসেশন টাইলা লরা এবং বিখ্যাত ব্যান্ড ‘লস অ্যাঞ্জেলস আজুলেস’।

কানাডা (১২ জুন)
কানাডার টরন্টোতে ১২ জুন স্বাগতিক দেশ মোকাবিলা করবে বসনিয়া ও হার্জেগোভিনাকে। এই ম্যাচের আগে উদ্বোধনী আসরে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় শিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেটে এবং অ্যালেসিয়া কারা।

Banner

যুক্তরাষ্ট্র (১৩ জুন)
১৩ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং রেমারা। এছাড়াও পারফর্ম করার সম্ভাবনা রয়েছে র‍্যাপার ডিমুন ক্যাশ ও ডিজে সঞ্জয়ের।

আয়োজনকে আরও আন্তর্জাতিক রূপ দিতে লিসা, জে বালভিন, অ্যানিতা, ড্যানি ওসেন এবং ইলিয়ানার মতো বৈশ্বিক তারকাদের যুক্ত করার পরিকল্পনা করছে ফিফা।

উল্লেখ্য, ২০২৬ আসরটিই হবে ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs