ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ…

by protibimbo
০ মন্তব্য ১৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাইমুম পারভেজ। তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. সাইমুম পারভেজকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Banner

উল্লেখ্য, এর আগে তিনি বিএনপির পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs