কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই।
কবি, বহুভাষাবিদ, গবেষক, সম্পাদক ও শতাধিক গ্রন্থের প্রণেতা মাহমুদুল হাসান নিজামী ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন – ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রংপুরের তারাগঞ্জে তার আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা ফেরার পথে বাস স্টেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। তবে প্রকৃত ঘটনা এখনো নিশ্চিত করা যায়নি।
তিনি বহুদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি জাতীয় কবিতা পরিষদ এর প্রতিষ্ঠাতা। এছাড়া “দৈনিক দেশ জগত” এর সম্পাদক ও প্রকাশক।

