২০ রেকর্ডে শেষ হলো জাতীয় সাঁতার

খেলাধুলা

by protibimbo
০ মন্তব্য ১৯০ বার পড়া হয়েছে

২০টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হলো ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। এবারের আসরে ৩৫ স্বর্ণসহ ৬৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১০ স্বর্ণসহ ৬০টি পদক জিতে রানার্সআপ সেনাবাহিনী। বিকেএসপি ৪ স্বর্ণসহ ১৮টি পদক জিতে তৃতীয় হয়েছে। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারে নয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার পাঁচটিতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। শেষ দিনে কাজল মিয়া দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড নিয়ে রেকর্ড গড়েন তিনি। এ ছাড়া ৪০০ মিটার ফ্রিস্টাইলে তিনি নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া চারটি নতুন রেকর্ড গড়েন। পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন। ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs