নাসিমা আফরোজ ঊর্মি’র দুইটি কবিতা:

by protibimbo
০ মন্তব্য ৩২৩ বার পড়া হয়েছে

১) দুই মেরু

বলেছিলাম,আমাকে নিয়ে একটা কবিতা লিখবে?
তুমি লিখলে উপন্যাস।

বলেছিলাম, চলো না জোনাকি পোকা দেখি।
তুমি দেখালে এক অমাবস্যার রাত।

বলেছিলাম,বৃষ্টিতে ভিজে ভিজে আইস্ক্রিম খাবো।
তুমি বল্লে আরে না,
ঠান্ডা লাগবে তার থেকে ভালো টংয়ের দোকানে চা খাই।

Banner

বলেছিলাম, একটা গান শোনাও না?
তুমি বল্লে বাঁশিতে নতুন সুর তুলেছি সেটা শুনো।

বলেছিলাম, চলো না কোথাও বসে একটু গল্প করি।
তুমি বল্লে আরেকটু হাঁটি, পথ এখনো অনেক বাকি।

২) বিমূর্ত

আমাকে অভিশাপ দিয়ে লাভ হবে না।
আমি আজন্মই অভিশপ্ত।

আমাকে ঘৃণা করে লাভ কি তোমার?
ঘৃণারাও আমা কে ঘৃণা করে না।

আমাকে কষ্ট দিলে আর কাঁদি না।
পুরো শরীর আমার ক্ষতবিক্ষত।

আমাকে ভয় দেখালে লাভ কি বলো?
হারাবার কিছু নেই যে আমার।

কেও ভালো না বাসলেও ক্ষতি নেই।
ভালোবাসা কি আমি তাই জানি না।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs