ছড়াও জ্ঞানের আলো। ছড়া। সৈয়দ ইসমাইল হোসেন জনি

ছড়া

by protibimbo
০ মন্তব্য ৪০২ বার পড়া হয়েছে

ছড়াও জ্ঞানের আলো
সৈয়দ ইসমাইল হোসেন জনি

শিক্ষার আলো ছড়িয়ে দাও
আঁধার যাইবে দূরে,
জ্ঞানের বাতি জ্বালিয়ে নাও
আপন হৃদয় পুড়ে ।

মূর্খের কোনো কদর নাই
এই না ভবের মাঝে,
নয়ন মেলে দেখতে পাই
মরেন সবাই লাজে।

টাকার চেয়ে শিক্ষার দাম
সকল সময় বেশি,
শিক্ষার লাগি ঝরান ঘাম
জ্ঞানের দুয়ার ঘেষি।

Banner

শিক্ষায় বাড়ে মনের বল
কলম শিক্ষার অস্ত্র,
বিনাশ করে চোখের জল
যোগায় দেহের বস্ত্র।

শিক্ষার ফলে ভরবে বুক
ঘুচবে আঁধার কালো
সবাই মিলে পাইতে সুখ
ছড়াও জ্ঞানের আলো।

রচনাকাল : ২৭/১১/২০২৩ইং সোমবার

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs