কবি শেখ আল মামুন-এর কবিতা: অবুঝ আষাঢ়

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৩৮৪ বার পড়া হয়েছে

অবুঝ আষাঢ়
শেখ আল মামুন।

প্রসারিত দু’বাহু
মেঘ ছুঁয়েছে নিরন্তর,
আকাশে আলোর রেখা
ক্ষণে ক্ষণে মুছেছে অন্ধকার।

জানালা দিয়ে কদমের ঘ্রাণ,
বিস্তৃত ক্ষেত্রে বিদ্যুতের ঝলক।
বাদলের এই আসা – যাওয়া
এই সব হাজার বছর-

অনন্ত বৈভবে জলদ মেঘের ঘ্রাণ,
দিকচক্রবাল হতে কল্পনা অবধি,
গ্রহ থেকে গ্রহান্তরে ভেসে বেড়াবার
একান্ত উত্তরাধিকার।

Banner

শাওন মেঘেদের ঘিরে অবিরাম ধারা-
কবিতার প্রচ্ছদ,গানের পান্ডুলিপি
একাকি সন্ধ্যায় রূপকথার অন্ধকার,
আধো ঘুম জাগরণে বিলাসী ভয়।

গুটিসুটি কাঁথায় ফিরতি শৈশব-
ভিজে চোখের পাতায় যাপিত জীবন।
অনতি আর অবনতি দূর স্বপনের
সাথে মিলাই সব লেন দেন।

শাওন এসেছে বুঝি!
আষাঢ় এসেছে বুঝি!

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs