ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

by protibimbo
০ মন্তব্য ৭৭ বার পড়া হয়েছে

দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দফতর। খবর তাসনিম নিউজ এজেন্সি’র।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, তাদের স্মরণেই এই জাতীয় শোক পালন করা হচ্ছে।
 

সরকারি এক বিবৃতিতে বলা হয়, বিবৃতিতে এই সহিংসতাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বলা হয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।

 
এদিকে, সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান সরকার।
 
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, সম্প্রতি ‘রাজতন্ত্রপন্থি সহিংস দাঙ্গাকারীরা’ ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। এতে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়, রাজতন্ত্র সমর্থনকারী দাঙ্গাকারীরা সরকারি স্থাপনা ভাঙচুর করেছে, সড়ক অবরোধ করেছে, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।
 

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs